বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইতে এক বছরে সর্বনিম্ন লেনদেন

মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৪৭৪ বার পঠিত

ডিএসইতে এক বছরে সর্বনিম্ন লেনদেন

রমজানের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত ছিল। আস্থা সংকটের পাশাপাশি নতুন করে তারল্য সংকটে পড়েছে দেশের পুঁজিবাজার।

এদিন বিক্রেতার তুলনায় ক্রেতা সংখ্যা কম থাকায় লেনদেন আশঙ্কাজনক হারে কমেছে।

ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৫৭৫ কোটি টাকা। যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ১৫ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৪২ লাখ ১২ হাজার টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মাত্র ১২ কোটি টাকা।

লেনদেনের পাশাপাশি উভয় বাজারে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে গত রোববার (৩ এপ্রিল) সূচক সামান্য বৃদ্ধির পর সোম ও মঙ্গলবার টানা দুদিন দরপতন হলো।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারটিতে ৩৮১টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ১৪২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলো মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২৮৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের।

লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৮ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৫৭৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৬২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

ডিএসইতে মঙ্গলবার লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল লাফার্জহোলসিম, আইপিডিসি, জিএসপি ফাইন্যান্স, ভিএফএসথ্রেড লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস, ইয়াকিন পলিমার, এডিএন টেলিকম, জেমিনি সি ফুড এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ২১ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

এ বাজারে ১২ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮৫৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন বাজারটিতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৯৫১ টাকার শেয়ার।

 

Facebook Comments Box

Posted ০৫:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com