সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৩ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৩৬১ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১৭ ও ১৮ এপ্রিল স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- প্রাইম ব্যাংক লিমিটেড এবং প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৯ এপ্রিল এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রাইম ব্যাংক লিমিটেড। আলোচ্য বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রাইম ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (পড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৬১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ২৬ পয়সা।

আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি ১৫ কোটি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে।

প্রেফারেন্স শেয়ারের প্রতিটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের অনুকূলে এসব শেয়ার ইস্যু করা হবে। বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ও নিয়ন্ত্রক সংস্থার অনুুমোদন সাপেক্ষে এসব শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটির প্রকল্প সম্প্রসারণ ও উচ্চসুদে নেয়া স্বল্পমেয়াদি ঋণ পরিশোধে এ অর্থ ব্যবহার করা হবে।

এ প্রেফারেন্স শেয়ার পাঁচ বছরের মধ্যে পুরোপুরি অবসায়নযোগ্য, কিউমুলেটিভ রূপান্তর অযোগ্য। প্রতি বছরের শেষে মূল টাকা সমান কিস্তিতে পরিশোধ করা হবে। বিনিয়োগের বিপরীতে নির্ধারিত হারে ষান্মাসিক ভিত্তিতে লভ্যাংশ বিতরণ করা হবে। প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্তে অনুমোদন নিতে আগামী ১৭ মে ইজিএম আহ্বান করা হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০১:১০ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com