বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নিম্নমুখী প্রবণতায় শেষ হলো সপ্তাহ

বৃহস্পতিবার, ১২ মে ২০২২   প্রিন্ট   ৩১৪ বার পঠিত

নিম্নমুখী প্রবণতায় শেষ হলো সপ্তাহ

 

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ২৬ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৮১ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ও লেনদেন। এর ফলে চলতি সপ্তাহের প্রথম দুদিন সূচক বৃদ্ধির পর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা পতন হলো। এই দরপতনে আবারও অনিশ্চয়তায় পড়েছেন বিনিয়োগকারীরা।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবারও বাজারটিতে ৩৮১টি প্রতিষ্ঠানের ২০ কোটি ১০ লাখ ৪০ হাজার ৬১৭টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৯১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪২টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৬ দশমিক ৫২ পয়েন্ট কমে ৬ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৮২৩ কোটি ৩৬ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১১৩৫ কোটি ৭০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেএমআই হসপিটালের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয় শাইনপুকুর সিরামিক, এসিআই ফরমুলেশন, বেক্সিমকো, আরডি ফুড, ওরিয়ন ফার্মা, সালভো কেমিক্যাল, আইপিডিসি ইস্টার্ন হাউজিং এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৪৮পয়েন্টে। এ বাজারে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৫টির, আর অপরিবর্তিত রয়েছে ২৯টির। এতে ২৯ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ১৬৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৫ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৯৮৭ টাকার শেয়ার ।

 

Facebook Comments Box

Posted ০৫:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মে ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com