বাংলাদেশ প্লানটেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ২৯৪ বার পঠিত
বাংলাদেশ প্লানটেশন লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক মোহাম্মদ হেলাল মিয়া।
সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক বি ডি মুখার্জি পরিচালক পি কে মুখার্জি, বি এন দুলাল, এ বি এম তাজুল ইসলাম, রেজাউল করিম ও পরিচালক মো. নুরে আলমসহ বিপুল সংখ্যাক শেয়ারহোল্ডার।
সভায় বিনিয়োগকারীর মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুনীরুজ্জামান ও গোলাম ফারুক। বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত হিসাব নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২৩ সালের জন্য অডিটর পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।
সভায় ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, ২০২২ সালে গ্রস লাভ বৃদ্ধি পেয়ে হয়েছে ২৮ লাখ ২৯ হাজার টাকা। যা ২০২১ সালে ছিলো ৭ লাখ ৮২ হাজার টাকা। প্রতিষ্ঠানটির মোট সম্পদ কিছুটা বৃদ্ধি হয়েছে ৬ কোটি ৩৩ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ৬ কোটি ২৩ লাখ টাকা, এছাড়া, সঞ্চিত সম্পদ কিছুটা কমে দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ টাকা যা ২০২১ সালে ছিলো ১ কোটি ৬৩ লাখ টাকা।
এছাড়া প্রতিষ্ঠানটি ২০২২ সালে চা উৎপাদন করেছে ১ লাখ ৭৪ হাজার কেজি যা ২০২১ সালে উৎপাদনের পরিমাণ ছিলো ১ লাখ ৬৫ হাজার কোটি এবং ২০২২ সালে বিক্রিত চায়ের পরিমাণ ছিলো ১ লাখ ৪৮ হাজার কেজি যা ২০২১ সালের বিক্রিত চায়ের তুলনায় কম। ২০২১ সালে বিক্রিয় চায়ের পরিমাণ ছিলো ১ লাখ ৬৩ হাজার কেজি। বিক্রি চায়ে প্রতিষ্ঠানটির রেভিনিউ এর পরিমাণ ২ কোটি ৫৯ লাখ টাকা। যা ২০২১ সালে ছিলো ২ কোটি ৬৪ লাখ টাকা।
Posted ০৭:১১ অপরাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com