Ad
x

ইআরএফের ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন

শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ২৫৪ বার পঠিত

ইআরএফের ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন

অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ্ মীরধা ও সাধারণ সম্পাদক হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা এবং ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ফলাফল ঘোষণা করেন।

ইআরএফের ২৩০ ভোটারের মধ্যে ২০০ জন ভোট দেন। যেখানে নষ্ট হয়েছে একটি ব্যালট পেপার।
৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন রেফায়েত উল্লাহ্ মীরধা। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির বিজনেস এডিটর সালাহউদ্দীন বাবলু।

নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন বাবলু, এজিএস পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান, অর্থ সম্পাদক হয়েছেন রহিম শেখ। সদস্য পদে বিজয়ীরা হলেন মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, বদিউল আলম, সাইফুল ইসলাম ও শাহ আলম নুর। নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ জনসংযোগ সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু।

Facebook Comments Box

Posted ০৫:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com