Ad
x

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ২৪ জুলাই ২০২৩   প্রিন্ট   ২১৮ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ২০ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৬ টাকা ৯৩ পয়সা।

স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা।
দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৮ পয়সা।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড : কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা।
দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ০৯ পয়সা।

 

Facebook Comments Box

Posted ০১:১২ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com