সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শাহজালালে ৩৬ স্বর্ণের বারসহ দুই বিমানবালা আটক

সোমবার, ১৮ মার্চ ২০১৯   প্রিন্ট   ৭৫৮ বার পঠিত

শাহজালালে ৩৬ স্বর্ণের বারসহ দুই বিমানবালা আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি স্বর্ণের বারসহ সৌদি এয়ারলাইন্সের দুই বিমানবালাকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।

গত রোববার দিবাগত মধ্য রাতে তাদের আটক করা হয়। এরা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ।

জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় সন্দেহ হলে কাস্টমস হাউজ বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ওই দুই নারী ক্রুকে আটক করে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন  জানান, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার আর ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com