শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শ্যামপুর সুগারের শেয়ারের দাম বাড়ার কারণ তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২৪১ বার পঠিত

শ্যামপুর সুগারের শেয়ারের দাম বাড়ার কারণ তদন্তের নির্দেশ

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলসের শেয়ারের অস্বাভা‌বিক দাম বাড়ার কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত রোববার (১০ ডিসেম্বর) বিএসইসি থেকে এ সংক্রান্ত একটি চিঠি ডিএসইকে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি’র চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর শ্যামপুর সুগারের শেয়ারের দাম ছিল ৯২ টাকা। আর গত ২৬ অক্টোবর শেয়ারটির দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫৬.২০ টাকায়। ফলে এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬৪.২০ টাকা বা ৭০ শতাংশ। অস্বাভাবিকভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার কারণ অনুসন্ধান করার জন্য ডিএসইকে ১৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সময়কালীন লেনদেনের ওপর তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়।

কমিটিকে পরবর্তী ২০ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
×
বিষয় :

Posted ০৪:৪০ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com