নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৬ আগস্ট ২০২৪ প্রিন্ট ৩৭৬ বার পঠিত
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার।
সম্প্রতি কমিশন ভবনে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতকালে বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক পরিচিত হন এবং সিএসই বোর্ড পুনর্গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসীন চৌধুরী, ড. এটিএম তারিকুজ্জামান এবং সিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
Posted ০৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com