Ad
x

সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে লোকসান বিনিয়োগকাদের

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ১৮৫ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে ১৮ খাতে লোকসান বিনিয়োগকাদের

বিদায়ী সপ্তাহে (১৭-২১ নভেম্বর) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে। এর ফলে এই ১৮ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে মুনাফা হয়েছে সেবা ও আবাসন খাতে ০.০১ শতাংশ এবং আর্থিক খাতে ০.৪০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমণ ও আবাসন খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৮.৫০ শতাংশ। ৫.৫০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাত। একই সময়ে ৩.৫০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মিউচ্যুয়াল ফান্ড খাত।

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- সিরামিক খাতে ৩.৪০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.২০ শতাংশ, ব্যাংক খাতে ৩.০০ শতাংশ, বস্ত্র খাতে ২.৭০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৬০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.৬০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ২.৪০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.৩০ শতাংশ, সিমেন্ট খাতে ২.০০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ১.৯০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৫০ শতাংশ, পাট খাতে ১.৪০ শতাংশ, বিবিধ খাতে ১.২০ শতাংশ, ট্যানারি খাতে ০.৬০ শতাংশ এবং লাইফ ইন্স্যুরেন্স খাতে ০.২০ শতাংশ দর কমেছে।

 

 

Facebook Comments Box

Posted ০৯:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com