অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ প্রিন্ট ২২৩ বার পঠিত
রেকর্ড ডেটের কারণে আগামী ১ ডিসেম্বর ৭ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, ওয়াটা কেমিক্যাল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, কহিনুর কেমিক্যাল, হামিদ ফেব্রিক্স এবং এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরচুন সুজ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ১৪ টাকা ৫৬ পয়সা।
কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকাীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৭১ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
কহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৬০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্তা অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল।
আগামী ১৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
হামিদ ফেব্রিক্স পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শুন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৪ টাকা ৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ৬৬ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ওয়াটা কেমিক্যালস : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৩ টাকা ৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬১ টাকা ৬০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৮ পয়সা আয় হয়েছে। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৭৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ১২ পয়সা।
আগামী ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ড : এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি অর্ধবার্ষিক কুপন রেট ১০% ঘোষণা করেছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১২ জুন পর্যন্ত সময়ে এই কুপন রেট ঘোষণা করা হয়েছে।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com