শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সিনিয়র সাংবাদিক বিডি মুখার্জীর পরলোকগমন

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ৩০৪ বার পঠিত

সিনিয়র সাংবাদিক বিডি মুখার্জীর পরলোকগমন

বাংলাদেশ প্লানটেশন ও হিল প্লানটেশন লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক এবং ক্রীড়াবিদ বুদ্ধ দেব মুখার্জী (বিডি মুখার্জী)  গতকাল (৩১ ডিসেম্বর) সকালে স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বেলা ১১.৩০টায় বাসাবো বরদেশ্বরী কালীমাতা মন্দির মহাশ্মশানে তাকে দাহ করা হয়

বিডি মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এছাড়াও ক্রীড়া সাংবাদিকরা ব্যক্তিগতভাবেও শোক জানিয়েছেন।

সত্তর-আশির দশকে ইংরেজি দৈনিক অবজারভারে ক্রীড়া সাংবাদিকতা করেছেন। নব্বইয়ের দশকের পর সাংবাদিকতায় সক্রিয় ছিলেন না তেমন। পারিবারিক ব্যবসা করলেও জাতীয় প্রেস ক্লাবে যাতায়াত করতেন নিয়মিত।

বিডি মুখার্জি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। দার্জিলিংয়ের বিখ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুল থেকে তিনি ভারতীয় মাধ্যমিক শিক্ষার সার্টিফিকেট সিনিয়র কেমব্রিজ পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধাদের প্রশিক্ষণ প্রদান করেন এবং ৪ নং সেক্টরে যুদ্ধ করেন। তার ভাই প্রদীপ কুমার মুখার্জি জানান, মুক্তিযুদ্ধে অংশ নিলেও তিনি সনদ নিতে আগ্রহ প্রকাশ করেননি।

 

 

Facebook Comments Box

Posted ০৮:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com