অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ প্রিন্ট ১৮২ বার পঠিত
আজ ২৭ মার্চ’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ কোম্পানির মোট ২২ কোটি ২৬ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- রেনাটা, ম্যারিকো, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, লাভেলো, এবং এক্সপ্রেস ইন্সুরেন্স। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা। এদিন কোম্পানিটির ৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ম্যারিকো ৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ৬১ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- লাভেলো ১ কোটি ৬৭ লাখ এবং এক্সপ্রেস ইন্সুরেন্স ১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com