অনলাইন ডেস্ক
রবিবার, ১৮ মে ২০২৫ প্রিন্ট ১৬৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১৮ মে’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ কোম্পানির মোট ৯ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ডিবিএইচ ফাইন্যান্স, বিকন ফার্মা, ফাইন ফুডস, আইএফআইসি ব্যাংক এবং এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিবিএইচ ফাইন্যান্স। এদিন কোম্পানিটির ১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিকন ফার্মা ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংক ৯৫ লাখ এবং এস ই এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্টফান্ড ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com