Ad
x

৯ প্রতিষ্ঠানকে করছাড় দিল সরকার

বুধবার, ২৮ মে ২০২৫   প্রিন্ট   ৩২২ বার পঠিত

৯ প্রতিষ্ঠানকে করছাড় দিল সরকার

জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমে অবদান রাখা ৯টি প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছরের জন্য করছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৭ মে) এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে জারি করা এ প্রজ্ঞাপন অনুযায়ী, এসব প্রতিষ্ঠান ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কর অব্যাহতি সুবিধা পাবে।

করছাড় পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।

এনবিআর সূত্রে জানা যায়, এই ধরনের উদ্যোগ করদাতাদের স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবাসহ নানা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই প্রতিষ্ঠানগুলোকে করছাড় দেওয়া সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর টেকসই অর্থায়নে সহায়ক হবে।

বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা, রক্ত সংগ্রহ, সচেতনতামূলক কার্যক্রম এবং স্ক্রিনিং সেবা দিয়ে আসছে। আর মাস্তুল ফাউন্ডেশন কাজ করছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনের মতো খাতে। পথশিশুদের জন্য স্কুল, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আশ্রয়কেন্দ্র পরিচালনাও করছে এই প্রতিষ্ঠানটি।

অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্র কম দামে ওষুধ উৎপাদন, গণ চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। অন্য প্রতিষ্ঠানগুলোও শিশু অধিকার, শিক্ষা উন্নয়ন এবং প্যালিয়েটিভ কেয়ারের মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানা গেছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ০২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com