Ad
x

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

রবিবার, ০১ জুন ২০২৫   প্রিন্ট   ২২০ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ ০১ জুন’২৫ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ১৮ কোটি ৪৮ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, এনসিস ব্যাংক, লাভেলো আইস্ক্রিম, ফাইন ফুডস এবং রংপুর ডেইরি ফুডস। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক। এদিন কোম্পানিটির ৪ কোটি ৮৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনসিসি ব্যাংকের ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইস্ক্রিম।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফাইন ফুডসের ১ কোটি ৩৮ লাখ ২ হাজার টাকা এবং রংপুর ডেইরি ফুডসের ৯৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com