সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

বিবিএনিউজ.নেট

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৮০৬ বার পঠিত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

চাহিদার তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য অনেক বেশি মজুত রয়েছে, তাই আসন্ন রমজান মাসে পণ্যের দাম বাড়বে না বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পণ্য আনা-নেয়ার রাস্তায় যেনো কোনো ধরনের চাঁদাবাজি না হয় সে জন্য সংশ্লিষ্টদের শিগগিরই চিঠি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়েরর সম্মেলন কক্ষে আসন্ন রমজান নিয়ে প্রস্তুতি বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর টিসিবির মাধ্যমে শিগগিরই বিক্রি করা শুরু হবে। আমাদের ধারণা যে, রমজানে পণ্যের দাম তেমন বাড়বে না। কারণ মজুতসহ সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। আমাদের কাছে যা রিপোর্ট আছে তাতে প্রয়োজনের তুলনায় নিত্যপণ্যের মজুত অনেক বেশি। তবে চিনিতে হয়তো এক-দু টাকা বাড়তে পারে। কারণ চিনির উৎপাদন খরচ বেড়েছে।’

বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মনিটরিংয়ের সব ব্যবস্থা গ্রহণ করছি। বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ও বাজার মনিটর করবে। কোনো ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে সুযোগ নিচ্ছে কি না সে বিষয়টি আমরা নজরে রাখছি। সার্বিকভাবে আমরা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।’

তিনি বলেন, পণ্য আনা-নেয়ার পথে যেন চাঁদাবাজি না হয় সে বিষয়টি আমরা শক্তহাতে দমন করবো। দু-একদিনের মধ্যেই আমার সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে চিঠি দেব। যাতে পথে চাঁদাবাজি কোনোভাবেই না হয়। চাঁদাবাজিটা হয়তো শতভাগ বন্ধ করা যাবে না। তবে এ বিষয়টি আমরা শক্তভাবে নিয়ন্ত্রণ করবো।

পুলিশের চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, ‘চাঁদাবাজিতো চাঁদাবাজি। বন্ধ করতে চাচ্ছি তখন সবই বন্ধ করবো।’ এ বিষয়ে জনগণকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেখানে চাঁদাবাজি হবে সেখানে জনগণকেও প্রতিহত করতে হবে। তাহলে এমনিতেই অনেকাংশে চাঁদাবাজি কমে যাবে।’

Facebook Comments Box
×

Posted ০৩:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com