Ad
x

টেকসই বন্ড ইস্যুর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ৩০৭ বার পঠিত

টেকসই বন্ড ইস্যুর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত

টেকসই বন্ড অর্থাৎ সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২তম অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, টেকসই বন্ড, অর্থাৎ সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গ-ভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (ঋণ সিকিউরিটিজ) বিধিমালা, ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়া সংশোধনী জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।

এই সংশোধনী বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে টেকসই বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে। জনমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন সংশ্লিষ্ট সব মহলের পরামর্শ গ্রহণ করবে বলে জানিয়েছে বিএসইসি।

Facebook Comments Box

Posted ০২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com