নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৩৪৯ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধাবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২২ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৩৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮০ টাকা ১৪ পয়সা।
আগামী ১১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।
Posted ০১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com