মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

খাদ্য খাতের ৯ কোম্পানিতে প্রাতিষ্ঠানিকদের আগ্রহ কমেছে

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ১৪২ বার পঠিত

খাদ্য খাতের ৯ কোম্পানিতে প্রাতিষ্ঠানিকদের আগ্রহ কমেছে

খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারবাজারে তালিকাভুক্ত ২১টি কোম্পানির মধ্যে সেপ্টেম্বরের শেষ নাগাদ ৯টিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে এই ৯টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের শেয়ারের অংশীদারি হ্রাস করেছেন।

অন্যদিকে, এই খাতের বাকি ১২টি কোম্পানির মধ্যে ৬টিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে এবং অন্য ৬টিতে তা অপরিবর্তিত রয়েছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— অ্যাগ্রিকালচারাল মার্কেটিং (প্রাণ), বিডি থাই ফুড, এমারেল্ড অয়েল, ফাইন ফুডস, ফু-ওয়াং ফুড, জেমিনি সি ফুড, গোল্ডেন হার্ভেস্ট, ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং জিল বাংলা সুগার মিলস।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমার দিক থেকে সবচেয়ে বেশি পতন দেখা গেছে বিডি থাই ফুড এবং ফাইন ফুডসে। ৮ কোটি ১৫ লাখ শেয়ার সংখ্যার বিডি থাই ফুড-এ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশীদারি আগস্টের ৩৩.৬৩ শতাংশ থেকে ২.৫১ শতাংশ কমে সেপ্টেম্বরে ৩১.১২ শতাংশে দাঁড়িয়েছে। উল্লেখ্য, কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

অন্যদিকে, ফাইন ফুডস-এর মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগস্টে ছিল ২৭.৩১ শতাংশ, যা সেপ্টেম্বরে ২.৬৪ শতাংশ কমে ২৪.৬৭ শতাংশে নেমে এসেছে। এই কোম্পানিও সর্বশেষ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

এদিকে, বাজারে উচ্চ ডিভিডেন্ড দেওয়া কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার-এর প্রাতিষ্ঠানিক বিনিয়োগও কমেছে। ৫২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া এই কোম্পানির প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ ১.১৫ শতাংশ কমে সেপ্টেম্বরে ২.৪৩ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে আগস্টে ছিল ৩.৫৮ শতাংশ। এই কোম্পানির ৯২.৮০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

অন্যদিকে, জেমিনি সি ফুড-এ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১.৬৫ শতাংশ কমে ৮.৮৫ শতাংশে দাঁড়িয়েছে। কোম্পানিটি ১৫ শতাংশ ডিভিডেন্ড (৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক) ঘোষণা করেছিল।
অন্য কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন হার্ভেস্ট-এ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১.১৯ শতাংশ কমে ৩৭.৩৭ শতাংশে দাঁড়িয়েছে। এএমসিএল (প্রাণ)-এর প্রাতিষ্ঠানিক অংশ ০.১৭ শতাংশ কমে ২৮.০১ শতাংশ হয়েছে, যারা ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

এছাড়াও, ফু-ওয়াং ফুড-এ ০.৪৮ শতাংশ এবং এমারেল্ড অয়েল-এ ০.০৩ শতাংশ পতন দেখা গেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে। ফু-ওয়াং ফুড-এ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে সর্বোচ্চ ৮৪.৩৫ শতাংশ শেয়ার।
সরকারি মালিকানাধীন যিল বাংলা সুগার-এও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ০.৪৪ শতাংশ হ্রাস পেয়েছে। এই কোম্পানির মোট শেয়ারের ৫১.০০ শতাংশ রয়েছে সরকারের কাছে। এটি সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড দেয়নি।

Facebook Comments Box
×

Posted ০৮:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com