বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আট কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ১৬৭ বার পঠিত

আট কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আরডি ফুড : কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ১ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৯২ পয়সা। আগামী ২২ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

ইনটেক লিমিটেড: কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ দেবে না। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১৬ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৭৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৪৫ পয়সা। আগামী ১৮ ডিসেম্বর, সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

এমবি ফার্মা : কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের শতাংশ ১০ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২১ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৪ টাকা ৩ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৯ টাকা ৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২৭ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৪৭ পয়সা। আগামী ১৮ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

ড্যাফোডিল কম্পিউটার : কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোন প্রকার দেবে না। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২১ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ১৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৩০ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯০ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

কনফিডেন্স সিমেন্ট : কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের শতাংশ ১০ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ টাকা ২৩ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৮ টাকা ৭৩ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৭৮ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৮ টাকা ৬৮ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

মনোস্পুল বাংলাদেশ : কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের শতাংশ ২০ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, ১৫ শতাংশ বোনাস। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৬ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৯৮ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ১৯ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২০ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৫ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

মাগুরা মাল্টিপ্লেক্স : কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৬০ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৫২ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৭৯ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর, বেলা সাড়ে ১২ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

একমি পেস্টিসাইডস : কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ০.০১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৭৬ পয়সা লোকসান হয়েছিল। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৪১ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৮:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com