রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যারিস্টার মঈন ফিরোজীর সহযোগিতায় ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ১৪১ বার পঠিত

ব্যারিস্টার মঈন ফিরোজীর সহযোগিতায় ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন প্রতাশী এবং সংবিধান সংস্করণ কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী’র সার্বিক সহযোগিতায় ডা. আব্দুল হাকিম আকন’র স্মৃতি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

শুক্রবার ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই ক্যাম্পে আট শতাধিক অসহায় ও দরিদ্র বাতব্যথা (আর্থ্রাইটিস) রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং পাঁচ লাখ টাকার ঔষধ প্রদান করা হয়।

প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন সামাদ ফওজিয়া ফাউন্ডেশন’র ফাউন্ডার চেয়ারপার্সন সাবরিনা সামাদ ফিরোজী।

ক্যাম্প পরিচালনা করেন ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সহ মোট ৩৩ জনের মেডিকেল টিম। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করায় এলাকার মানুষ উপকৃত হয়েছেন এবং সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

Facebook Comments Box

Posted ০৭:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com