শনিবার ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এডিএন টেলিকমের এজিএমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ২৩৬ বার পঠিত

এডিএন টেলিকমের এজিএমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এথ্য নিশ্চিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে  মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. মারুফ,  দিদারুল হক খান, ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন এবং সিএফও মো. নাজিম উদ্দিন, এফসিএ।

সভা পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি  মো. মনির হোসেন, এফসিএস। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন। বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৪–২৫ অর্থ বছরের কার্যক্রম এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়।

চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। শেয়ারহোল্ডারগণ তাদের মূল্যবান ও ইতিবাচক মতামত দেন, কোম্পানির চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং আরও উন্নতির জন্য গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবও অনুমোদন পান।

সমাপনী বক্তব্যে কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন, এফসিএস সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডার, অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

Facebook Comments Box

Posted ০৬:০৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com