Ad
x

আরএফএলের ২৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ৪৫৭ বার পঠিত

আরএফএলের ২৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন

আরএফএলের ৪৫তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে

রংপুর ফাউন্ড্রী লিমিটেড (আরএফএল) ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত কোম্পানির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক চৌধুরী কামরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক আবু তাহের চৌধুরী ও জাকিয়া সুলতানা, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা শফিউল আলম, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান এফসিএস ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য মূল্যবান মতামত দেন।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল বিনিয়োগকারীদের উদ্দেশে ব্যবসার সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থনের আহ্বান জানিয়ে সভার চেয়ারম্যান সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত করেন।

Facebook Comments Box

Posted ০৬:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com