শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান রিমান্ডে

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ৯৫ বার পঠিত

বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান রিমান্ডে

সিভিল এভিয়েশনের প্রাক্তন প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে দুদক দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গতকাল (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে আনা হয়।

হাবিবুরকে গ্রেপ্তার করা হয়েছিল গত ২৮ জানুয়ারি। এরপর দুদক আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুই দিনের জন্য অনুমোদন দেন। রিমান্ডে তাকে বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায়।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি বিমানবন্দরে উন্নয়নের নামে কয়েকশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারটি পৃথক মামলা করা হয়। এই মামলায় প্রাক্তন প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ১৯ জনকে আসামি করা হয়েছে।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, হাবিবুরের নেতৃত্বে প্রকৌশল বিভাগের কয়েকটি প্রকল্পে কাজের মান এবং ব্যয় বিবেচনায় না রেখে টেন্ডার এবং সাবকন্ট্রাক্টে বিশাল অমিল রয়েছে। তিনি বেআইনীভাবে স্থানীয় এজেন্ট এ্যারেনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে কাজে সম্পৃক্ত কওে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাত করেন। তদন্তকারীরা বলছেন, প্রকল্পগুলিতে তৈরি কাগজপত্র এবং চুক্তিপত্রে অস্বাভাবিক পরিবর্তন এবং বিভিন্ন ঠিকাদারদের সঙ্গে সমন্বয়ে তহবিলের গড়মিল ঘটানো হয়েছে। এই মামলাগুলোর মাধ্যমে দুদক আশা করছে, শুধুমাত্র অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নয় বরং ভবিষ্যতে সরকারি প্রকল্পের অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষভাবে বিমানবন্দরগুলোতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক ব্যবহার এবং তহবিল ব্যবস্থাপনা আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

Facebook Comments Box
×

Posted ০৭:২৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com