সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বারভিডা নেতৃবৃন্দের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ৫৬ বার পঠিত

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বারভিডা নেতৃবৃন্দের বৈঠক

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) নেতৃবৃন্দ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকে বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকে বারভিডা নেতৃবৃন্দ দেশের গাড়ি আমদানি বাণিজ্যের বিভিন্ন দিক, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে মাননীয় মন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি সড়ক পরিবহন খাতে বিশ্বমানের প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী যানবাহন আমদানি ও বিপণনের ক্ষেত্রে বারভিডার ভূমিকার কথা তুলে ধরে প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা কামনা করা হয়।

মাননীয় মন্ত্রী বারভিডার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনার কথা জানান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বারভিডা প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, প্রাক্তন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ মোঃ সাইফুল ইসলাম (সম্রাট), জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন)।

Facebook Comments Box
×
বিষয় :

Posted ০৫:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com