বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আয়বহির্ভূত সম্পদ মামলায় সম্রাটের ২০ বছরের দণ্ড

অনলাইন ডেস্ক

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ৮৮ বার পঠিত

আয়বহির্ভূত সম্পদ মামলায় সম্রাটের ২০ বছরের দণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম জানান, অবৈধ সম্পদ অর্জনের অপরাধে সম্রাটকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। একইসঙ্গে মানি লন্ডারিংয়ের অভিযোগে তাকে আরও ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে এখানেও ছয় মাসের অতিরিক্ত কারাভোগের নির্দেশ রয়েছে। আদালত তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। দুই ধারার সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে, ফলে মোট ২০ বছর কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

এর আগে যুক্তিতর্ক শুনানি শেষে গত ৯ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ওইদিন দুদকের পক্ষে প্রসিকিউটর নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি অনুষ্ঠিত হয়নি। গত বছরের ১৭ জুলাই আদালত অভিযোগ গঠন করে সম্রাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তারের পর একই বছরের ১২ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। প্রথমে প্রায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হলেও, ২০২০ সালের ২৬ নভেম্বর দাখিল করা অভিযোগপত্রে মোট ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উল্লেখ করা হয়।

Facebook Comments Box
×

Posted ০৫:১০ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com