বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দুই ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০২ মার্চ ২০২৬   প্রিন্ট   ৭৪ বার পঠিত

দুই ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

দেশের দুই বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২ কোটি ৫০ লাখ (২৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ মার্চ) ক্রয় করা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট–অব হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৪ ফেব্রুয়ারি ৮ ব্যাংকের কাছ থেকে ৮ কোটি ৭০ লাখ (৮৭ মিলিয়ন) ডলার, ২২ ফেব্রুয়ারি ৮ বাণিজ্যিক ব্যাংক থেকে ১২ কোটি ৩০ লাখ (১২৩ মিলিয়ন) মার্কিন ডলার ১০ ফেব্রুয়ারি ১৯ ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া ৯ ফেব্রুয়ারি ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ (২০৯ মিলিয়ন) মার্কিন ডলার, ৫ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯ কোটি ৬৫ লাখ (১৯৬.৫ মিলিয়ন) মার্কিন ডলার, ৪ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার এবং ২ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আমরা আজ সোমবার দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২.৩০ কাট-অফ রেটে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছি। এ অনুযায়ী, মার্চ মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫–২৬ অর্থবছরে মোট ক্রয়ের পরিমাণ ৫৪৯৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

Facebook Comments Box
×

Posted ০৪:৫২ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com