নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ প্রিন্ট ৪৩ বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন কোম্পানিটির ৪৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে যমুনা ব্যাংক পিএলসি। এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, মীর আক্তার হোসেন, উত্তরা ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
Posted ০৬:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com