অনলাইন ডেস্ক
রবিবার, ০৩ মে ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শীর্ষ অবস্থানে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। দিনভর লেনদেনে কোম্পানিটির শেয়ার কেনাবেচা হয়েছে প্রায় ৩৫ কোটি ৪২ লাখ টাকার, যা এদিনের মধ্যে সর্বোচ্চ।
লেনদেনের পরিমাণের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, যার শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৩৪ কোটি ৭৪ লাখ টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ কোটি ৫৯ লাখ টাকা।
এদিন ডিএসইর লেনদেনের শীর্ষ দশে আরও জায়গা করে নিয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মীর আখতার হোসাইন লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, একমি পেস্টিসাইড লিমিটেড এবং যমুনা ব্যাংক পিএলসি।
বাজার বিশ্লেষকদের মতে, নির্দিষ্ট কিছু শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার কারণে এসব কোম্পানি লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
Posted ০৩:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com