Ad
x

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

সোমবার, ০৪ মে ২০২৬   প্রিন্ট   ১০৬ বার পঠিত

লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ২১৫ বার হাতবদল হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। কোম্পানিটির ৩৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লাভেলো আইসক্রিম ২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২১ কোটি ৯ লাখ, ইস্টার্ণ ব্যাংক ২০ কোটি ৪৫ লাখ, মীর আখতার ১৮ কোটি ৩৪ লাখ, ডমিনেজ স্টিল ১৮ কোটি ৩৪ লাখ, টেকনো ড্রাগ ১৬ কোটি ৪৬ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৬ কোটি ৯ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Facebook Comments Box

Posted ০৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com