Ad
x

দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

মঙ্গলবার, ০৫ মে ২০২৬   প্রিন্ট   ৭৪ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৮৮ বারে ২৮ লাখ ৪১ হাজার ৯১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৪১ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৬৫১ বারে ৩০ লাখ ৮০ হাজার ১৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ১৪ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা ডমিনেজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৯৩৬ বারে ৩৫ লাখ ৯৫ হাজার ৪৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৬৮ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সিকদার ইন্স্যুরেন্সের ৪.৯৮ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ৪.৪৬ শতাংশ, মীর আখতারের ৪.২৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৪.২০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৩.৯৫ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৩.৯২ শতাংশ ও মালেক স্পিনিংয়ের ৩.৭২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৩:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com