বুধবার ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

নিয়ম লঙ্ঘনে সোনালী সিকিউরিটিজের ট্রেক বাতিল, বিনিয়োগকারীদের জন্য ডিএসইর বিশেষ নির্দেশনা

বুধবার, ০৬ মে ২০২৬   প্রিন্ট   ৩১ বার পঠিত

নিয়ম লঙ্ঘনে সোনালী সিকিউরিটিজের ট্রেক বাতিল, বিনিয়োগকারীদের জন্য ডিএসইর বিশেষ নির্দেশনা

নিয়ম ভঙ্গের অভিযোগে পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস সোনালী সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রণীত বিধিমালা লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০”-এর বিধি ৩(২)(গ) অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় সোনালী সিকিউরিটিজের ট্রেক (নং-২৬১) বাতিল করা হয়েছে। এ ক্ষেত্রে বিধি ৭(৩) অনুসারে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিনিয়োগকারীদের জন্য বিশেষ নির্দেশনা:
সোনালী সিকিউরিটিজের মাধ্যমে লেনদেন করা বিনিয়োগকারী ও গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় ডিএসই বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের নিজ নিজ হিসাবে থাকা নগদ অর্থ ও শেয়ারের ব্যালান্স দ্রুত যাচাই করতে হবে। পাশাপাশি কোনো অমীমাংসিত লেনদেন থাকলে তা দ্রুত নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএসই আরও জানিয়েছে, সোনালী সিকিউরিটিজের কাছে কোনো বিনিয়োগকারী বা ব্যক্তির পাওনা বা অভিযোগ থাকলে তা আগামী ২১ মের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) বরাবর আবেদন করা যাবে। এছাড়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাস্টমার কমপ্লেন মডিউলের মাধ্যমেও অভিযোগ দাখিল করার সুযোগ রয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com