নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৪ মে ২০২৬ প্রিন্ট ২২ বার পঠিত
ঈদ পূর্ববর্তী শেষ কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১ টির, দর কমেছে ১৩৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২ টির। ডিএসইতে ৭৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৩ কোটি ৪৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৯০২ কোটি ১৫ লাখ টাকার। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। সিএসইতে ২১ কোটি ৮০লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০৩:১০ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com