নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ প্রিন্ট ২৪ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ২ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার মিলস ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টা ২১ মিনিট পরযন্ত ডিএসইতে শ্যামপুর সুগারের ২ হাজার ৪৩৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। একই সময়ে পিপলস ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৭ লাখ ৮৯ হাজার ৪৯৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৫৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
Posted ০২:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com