নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমলেও বেড়েছে টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭ টির, দর কমেছে ১৮৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। ডিএসইতে ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৮ কোটি ৬১ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৫ পয়েন্টে। সিএসইতে ২৩৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৪ টির দর বেড়েছে, কমেছে ৯৯ টির এবং ২৪ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com