নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ১৮ জুন চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এস.এস স্টিলের শেয়ার দর গত ২ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৪ টাকা ৯০ পয়সা থেকে ৬ টাকা ৯০ পয়সা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ২ টাকা বা ৪০ শতাংশ বেড়েছে। কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
Posted ০৬:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com