নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৬৮ বারে ১০ লাখ ৪ হাজার ৬৬১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ২১ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা আইপিডি ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৩৪ বারে ১ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৩২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ১১ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০২ বারে ১৯ লাখ ১ হাজার ৭১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.২৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.৫৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৫.৭১ শতাংশ,কর্নফুলী ইন্স্যুরেন্সের ৫.৭ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৫.৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৩৭ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
Posted ০৬:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com