শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৭

বিবিএনিউজ.নেট

শুক্রবার, ৩১ জুলাই ২০২০   প্রিন্ট   ৩৯০ বার পঠিত

আফগানিস্তানে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ-উল আজহা উপলক্ষে লোকজন কেনাকাটায় ভিড় জমিয়েছিল। সে সময়ই আফগানিস্তানের একটি শহরে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

লোগার প্রদেশে পুলি আলম শহরের একটি হাসপাতালের চিকিৎসক ডা. সিদিকুল্লাহ এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, বিস্ফোরণের পর ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানিয়েছেন, ওই বিস্ফোরণের ঘটনায় আরও ২১ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ-উল আজহা উপলক্ষে দেশটিতে তিনদিনের যুদ্ধবিরতি শুরু হবে। তার আগেই এই হামলার ঘটনা ঘটল।

লোগার গভর্নরের মুখপাত্র দিদার লাওয়াং এএফপিকে বলেন, এটা ছিল একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ। কেনাকাটায় ব্যস্ত লোকজনের ভিড়ের ভেতর ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। অপরদিকে তালেবানের পক্ষ থেকেও ওই হামলার দায় অস্বীকার করা হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে ওই হামলার দায় প্রত্যাখ্যান করেছেন।

Facebook Comments Box
×

Posted ১২:০২ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com