শনিবার ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

আস্থা লাইফের সঙ্গে ভলান্টারি সার্ভিস ওভারসিজ’র গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

বিজ্ঞপ্তি

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   প্রিন্ট   ৭১ বার পঠিত

আস্থা লাইফের সঙ্গে ভলান্টারি সার্ভিস ওভারসিজ’র গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) এর মধ্যে সম্প্রতি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) এর বাংলাদেশস্থ’ কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামাল চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থত ছিলেন। এই চুক্তির মাধ্যমে ভলান্টারি সার্ভিস ওভারসিজ এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গগণ (ডিপেন্ডেন্ট) আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ পাবেন।

উল্লেখ্য, ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) একটি আন্তর্জাতিক উন্নয়নমূলক দাতব্য সংস্থা। লন্ডনে এর যাত্রা শুরু হলেও যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ফিলিপাইন, চীন, নেপাল, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সমন্বিত শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে এর আন্তর্জাতিক কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত ও সমাদৃত। সংস্থাটি বাংলাদেশেও রোহিঙ্গা শরণার্থী সমস্যা মোকাবিলায় গৃহভিত্তিক শিশুসেবা ও শিক্ষা (ইসিসিই) কর্মসূচি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনার পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের জীবিকা ও মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। অপরদিকে, “সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্যে অঙ্গীকারবদ্ধ আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও ভাবাদর্শ যেমনঃ প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহক সেবা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

Facebook Comments Box

Posted` ৩:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com