শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ইতিবাচক পরিবর্তন নেই সূচক ও লেনদেনে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   373 বার পঠিত

ইতিবাচক পরিবর্তন নেই সূচক ও লেনদেনে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও ইতিবাচক পরিবর্তন নেই পুঁজিবাজারের সূচক ও লেনদেনর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা চার কার্যদিবস পতনের ফলে ৫ হাজারের নিচে অবস্থান করছে সূচক। মঙ্গলবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ২৪৭ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ১২ কমে অবস্থান করছে ১৭১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭২৯ কোটি ৯২ লাখ ১১ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৭৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫০১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করে ১১৩৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৭২৬ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৯৭৭ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ২৪৭ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ১৬ লাখ ৩২ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ৩:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।