বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

এ টি হক লিমিটেডের নতুন পণ্য মি. কুকি লাইট

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ২৬৯৪ বার পঠিত

এ টি হক লিমিটেডের নতুন পণ্য মি. কুকি লাইট

এ টি হক লিমিটেডের নতুন পণ্য ‘মি. কুকি লাইট’ উদ্বোধন করা হয়েছে। হক লিমিটেড বাংলাদেশের অন্যতম বৃহৎ বিস্কুট ও ভোগ্যপণ্য উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান।

সোমবার হক লিমিটেড থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে হক লিমিটেডের নতুন পণ্য ‘মিঃ কুকি লাইট’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ টি হক লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন এ জি এম ( ব্র্যান্ড) প্রবীর রায় চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার (বিটুবি) রাকিব হাসান, ন্যাশনাল সেলস ম্যানেজার (সিটুসি) নাঈম আহাম্মদ খান প্রমুখ।

অনুষ্ঠানে নতুন পণ্যের মোড়ক উন্মোচনসহ পণ্যটির বিভিন্ন গুণগত দিক ভোক্তাদের সামনে তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মিঃ কুকি ব্র্যান্ডের সঙ্গে নোনতা স্বাদের অসাধারণ কম্বিনেশনে তৈরি ‘মিঃ কুকি লাইট’। যারা চিনি খেতে পারেন না তাদের জন্যই মিঃ কুকি। হকের পক্ষ থেকে অন্যতম নোনতা স্বাদের বিস্কুট যা স্বাস্থ্য সচেতন মানুষ এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী। হক লিমিটেড প্রাথমিকভাবে বিস্কুটটির ৮০ গ্রামের ১৫ টাকা মূল্যমানের স্ট্যান্ডার্ড প্যাকেট এবং ২৫০ গ্রামের ৫০ টাকা মূল্যের ফ্যামিলি প্যাকেট বাজারজাত করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

Posted ০২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com