বিজ্ঞপ্তি
শনিবার, ২৭ জুন ২০২৬ প্রিন্ট ২২ বার পঠিত
মাদকমুক্ত সমাজ গঠনে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে দেশব্যাপী সামাজিক সচেতনতা ও কার্যকর প্রতিরোধমূলক কর্মকান্ড পরিচালনার করে আসছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এর স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এ বীমা প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৬ জুন) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই গৌরবজনক সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এমপি-এর হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রথম পুরস্কারের ট্রফি ও সম্মাননা স্মারক গ্রহণ করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপনে সার্বিক ব্যবস্থাপনা, মাদকবিরোধী প্রচার-প্রচারণা এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি দীর্ঘ দিন ধরে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির এই সামাজিক অঙ্গীকারের ওপর ভিত্তি করেই জুরি বোর্ড তাদের এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য মনোনীত করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মূল্যায়নে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা, বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিচালিত এসব কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলায়
জুরি বোর্ড তাদের এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসিকে মনোনীত করে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, “এই সম্মাননা শুধু পপুলার লাইফ ইন্স্যুরেন্সের নয়, বরং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার স্বীকৃতি। মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গঠনে ‘’পপুলার লাইফ ইন্স্যুরেন্সের’’ সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।”
বীমা খাত সংশ্লিষ্টরা মনে করছেন, করপোরেট খাতে মাদকবিরোধী কার্যক্রমে একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠানের জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার অর্জন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সাফল্য। এটি শুধু পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জন্য নয়, দেশের সমগ্র বীমা শিল্পের জন্যও গর্বের এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
সমাজের প্রতি দায়বদ্ধতা, সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র এ স্বীকৃতি ভবিষ্যতে আরও বৃহত্তর সামাজিক উদ্যোগ গ্রহণে প্রতিষ্ঠানটিকে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
Posted ০৪:১৩ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com