নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৭ বার পঠিত
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বর্ষ সমাপনী-২০২৬ সফল করার লক্ষ্যে লবস্টার কনভেনশন হল বরিশাল-এ জোনাল সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব নিমাই কুমার সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।
অনুষ্ঠানে বরিশাল জোনের মনিটরিং ইনচার্জ জনাব জাহাঙ্গীর কবির, এভিপি ও জেনারেল ম্যানেজার জনাব মাহাবুব হোসেন সহ বরিশাল জোনের আওতাভুক্ত সকল শাখা কার্যালয় ও শাখা অফিসের সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
Posted ০৮:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন