অনলাইন ডেস্ক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট ৫ বার পঠিত
ব্যবসা শুরু কিংবা সম্প্রসারণে তরুণদের জন্য নতুন সুযোগ নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ৩০ নভেম্বর পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচিটির মূল লক্ষ্য সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে ব্যবসা প্রতিষ্ঠা ও সম্প্রসারণে সহায়তা দেওয়া। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলায় ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা এ কার্যক্রমে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে নেত্রকোণা থেকে। জেলাটিতে ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে।
প্রাথমিক পর্যায়ের আবেদন সাড়া পাওয়ার পর আগামী ১ নভেম্বর থেকে ৫৬ জেলার সব উপজেলায় কর্মসূচিটির আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর ফলে আরও বেশি তরুণের ব্যবসায়িক উদ্যোগের জন্য অর্থায়নের সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আগ্রহী তরুণদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা, অর্থায়নের শর্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
কর্মসূচিটির মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন ব্যবসা প্রতিষ্ঠায় সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই মূল উদ্দেশ্য।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন