অনলাইন ডেস্ক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৮ অক্টোবর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।
আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর।
জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি-২০২৬-এর আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান এবং সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে জেডআরএফের সব বোর্ড অব ডিরেক্টর, মনিটর, কো-অর্ডিনেটর, আজীবন সদস্য, প্রস্তাবিত সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে জিয়া উদ্যানের কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
Posted ১০:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন