|

Advertisement
×

বিমানবন্দর ও ফরেন পোস্ট অফিসে অভিযান, জব্দ ৩.২৩ কোটি টাকার পণ্য

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

বিমানবন্দর ও ফরেন পোস্ট অফিসে অভিযান, জব্দ ৩.২৩ কোটি টাকার পণ্য

স্বর্ণ, মদ, বিপুল পরিমাণ প্রসাধনী ইনজেকশন, নিষিদ্ধ ক্রিম ও ল্যাপটপ—টানা দুই দিনের অভিযানে এসব পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা পণ্যের মোট মূল্য প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা ও চট্টগ্রামের বিমানবন্দর এবং ফরেন পোস্ট অফিসে চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ২১ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১১৭ গ্রাম স্বর্ণবার জব্দ করা হয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার করা হয় ৩০ লিটার মদ, যার মূল্য ৬ লাখ টাকা।

এ ছাড়া কলম্বো থেকে আসা এক যাত্রীর ব্যাগেজে পাওয়া যায় ৫৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন।

সবচেয়ে বড় চালানটির সন্ধান মেলে ফরেন পোস্ট অফিসে। সেখানে ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ১০৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ২৩টি ব্যবহৃত কোর আই৫ ল্যাপটপ জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের ভাষ্য, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্য এবং অবৈধভাবে আমদানি করা ইলেকট্রনিকসের প্রবেশ ঠেকাতে নজরদারি অব্যাহত রয়েছে। রাজস্ব ফাঁকি রোধ ও ভোক্তা অধিকার সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com