|

Advertisement
×

সেনাবাহিনীর ৭ ইউনিটের সম্মাননা, পতাকা দিলেন প্রধানমন্ত্রী

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

সেনাবাহিনীর ৭ ইউনিটের সম্মাননা, পতাকা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পেশাগত উৎকর্ষ, বীরত্বপূর্ণ ভূমিকা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব ইউনিটের হাতে জাতীয় পতাকা তুলে দেন।

এ বছর জাতীয় পতকাপ্রাপ্ত সাতটি ইউনিট হলো—প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

অনুষ্ঠানে যোগ দিতে সাভার সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। পরে তিনি সালাম গ্রহণ করেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকা এবং পেশাগত দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে সেনাবাহিনীর ইউনিটগুলোকে জাতীয় পতকায় ভূষিত করা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com