নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১০২ বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (নন-লাইফ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. কামরুল আহসান। তাঁকে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।
গত শনিবার (১৭ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মো. কামরুল আহসানকে আইডিআরএর সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বভার গ্রহণের আগে তাঁকে অন্য যেকোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে থাকা সব কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি আইডিআরএর সদস্য (নন-লাইফ) পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তাঁর পদত্যাগের পর এ পদে কামরুল আহসানকে নিয়োগ দেওয়া হলো।
Posted ০৬:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন