|

Advertisement
×

৭ কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৬ বার পঠিত

৭ কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

পুজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানি সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণায় হতাশ হয়েছেন শেয়ারহোল্ডারা। কোম্পানিগুলো ডিভিডেন্ড না দিয়ে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, মীর আখতার হোসেন লিমিটেড, সেন্ট্রাল ফার্মা লিমিটেড, পেনিনসুলা চিটাগং এবং জাহিন স্পিনিং পিএলসি।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন): কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৫১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪৩ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৯১ পয়সা। আগামী ৩০ নভেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৭৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৯ টাকা ৯৪ পয়সা। আগামী ১৯ ডিসেম্বর, সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

শ্যামপুর সুগার মিলস লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৪২ টাকা ৯৪ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫০ টাকা ৭৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৬ টাকা ১৩ পয়সা। আগামী ২১ ডিসেম্বর, সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

মীর আখতার হোসেন লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। জানা গেছে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৫৮ পয়সা। আগের হিসাববছরে একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১ টাকা ৭২ পয়সা। অন্যদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ২১ পয়সায়। ঘোষিত লভ্যাংশ অনুমোদন ও অন্যান্য বিষয় বিবেচনায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

সেন্ট্রাল ফার্মা লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮ পয়সা। অন্যদিকে, গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সায়। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

পেনিনসুলা চিটাগং: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৬৬ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

জাহিন স্পিনিং পিএলসি: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫৫ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৯১ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর, সকাল ০৯ টায় হাইব্রিড প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com